মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
বিরোধীদলের ডাকা মঙ্গলবারেরসকাল সন্ধ্যা হরতাল সফল করার লক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল আবারও পুলিশের বাধার মুখে পন্ড হয়েছে।
সোমবার বিকেলের দিকে মেহেরপুর জেলা বিএনপি’র শাহাজীপাড়াস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় বিএনপি নেতা কর্মীরা জেলা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে হরতালের সমর্থনে শ্লোগান দিতে থাকে। সদর থানার ওসি রিয়াজউদ্দিনের নেতৃত্বে বিপুল পরিমান পুলিশ মিছিলের সামনে অবস্থান নেয়ায় বিক্ষোভকারীরা শ্লোগান দিতে দিতে দলীয় কার্যালয় প্রাঙ্গনে ফিরে আসে।
এ সময় বিএনপি’র সহসভাপতি ইলিয়াস হোসেন, আনছারুল হক, আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, আলমগীর হোসেন, আনোয়ারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম বড় বাবু, প্রভাষক ফয়েজ মোহাম্মদ, আজমল হোসেন মিন্টু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।