মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে: হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বুধবার রাত ৮ টায় দিকে মেহেরপুর শহরে হরতালের পক্ষে প্রচারনা চালিয়েছে মেহেরপুর জেলা বিএনপি’র একাংশের নেতবৃন্দরা।
এসময় শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠনের মালিক সহ সকল কে শান্তিপূর্ন ভাবে হরতাল পালনের জন্য আহবান জানান নেতারা। প্রচারনায় সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কর্ণেল (অবঃ) শামস,বিএনপি নেতা আনছারুল হক, আনোয়ারুল হক কালু, আলমগীর হোসেন, যুবদল নেতা মিন্টু, জেলা ছাত্রদল সভাপতি মুস্তাকিম সহ নেতাকর্মীরা।