মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর: নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ৬০ ঘন্টা হরতালের সমর্থনে জেলা বিএনপি মিছিল করার চেষ্টা করলে পুলিশী বাধার মুখে পড়ে।
আজ সোমবার সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনছারুল হকের নেতৃত্বে জেলা বিএনপির শাহাজীপাড়াস্থ কার্যালয় থেকে মিছিলটি বের করার চেষ্টা করলে এসআই গাজী ইকবালের নেতৃত্বে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় নেতাকমর্রিা সেখানে দাড়িয়ে বেশ কিছু শ্লোগান দিয়ে অফিসের ভিতর চলে যায়।
ওই সময় বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু,যুগ্ন আহবায়ক ফয়েজ মাহমুদ,ওমর ফারুক লিটন,আজমল হোসেন মিন্টু,রুহুল আমিন, ছাত্র নেতা আলমগীর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে হরতালের সমর্থনে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের বড়বাজার এলাকায় পিকেটিং করে রাস্তায় টায়ার জ্বালিয়ে পালিয়ে যায়। এ সময় ছাত্রদল নেতা হাসানুজ্জামান টিটু,রেমিম,রিজভী,সানী,ইকবাল,মিন্টু,সাগর প্রমুখ পিকেটিংয়ে অংশ নেন।