রাজনীতি

মেহেরপুরে হরতালের সমর্থনে বিএনপির জনসংযোগ

By মেহেরপুর নিউজ

November 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর: বিএনপিসহ ১৮ দলের আহবানে আগামীকাল থেকে ৩দিনের হরতাল পালনের লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে  গনসংযোগ করা হয়।

আজ শনিবার দুপুরে মেহেরপুর শহরে মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে গনসংযোগে অন্যান্যদের মধ্যে পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান,মুজিবনগর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ,বিএনপি নেতা হাবিব ইকবাল, জেলা তাঁতী দলের সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।