মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর: নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ৪,৫ ও ৬ই নভেম্বর ৬০ ঘন্টা হরতালের সমর্থনে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আজ রোববার দুপুরের দিকে মেহেরপুর শহরে গণসংযোগের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, জেলা বিএনপির অর্থ সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু, বিএনপি নেতা হাজী ফজলু খান, আব্দুল কাদের মাস্টার প্রমুখ। গণসংযোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন নেতৃবৃন্দকে হরতাল সফল করার আহবান জানান।