মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে বিএনপি সহ ১৮ দলীয় জোটের ডাকে সারাদেশ ব্যাপী সকাল ৬ টা থেকে বেলা ২ টা পর্যন্ত হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের পক্ষে-বিপক্ষে এখন পর্যন্ত কোন মিছিল হয়নি। জেলার কোথাও কোন পিকেটিং এর সংবাদ পাওয়া যায়নি। হরতালের কারণে সকালে দুরপাল্লার এবং আভ্যন্তরিণ রুটে কোন গাড়ি স্ট্যান্ড থেকে
ছেড়ে যায়নি। তবে রিকসা ,ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন, আলগামন, পরিমন,আলমসাধূ সহ অফিসিয়াল এবং ব্যক্তিগত যানবাহন চলাচল করছে। এদিকে হরতালের কারণে সবচেয়ে বিপদগ্রস্ত জেলার কাঁচামালের ব্যবসায়ী এবং অফিসগামী সাধারন মানুষ। মেহেরপুর সদর থানার ওসি জানান,কোথাও কোন পিকেটিং এর সংবাদ পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।