বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হরতাল পালিত

By মেহেরপুর নিউজ

January 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী: কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মেহেরপুরে পালিত হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল। রোববার সকাল থেকে সড়কে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে তেমন দেখা যায়নি। তবে শহরের মোড়ে মোড়ে মোতায়েন আছে বিপুল সংখ্যক পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি বলেন,  “কোথাও  কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে বাসটার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নাইটকোচগুলো মেহেরপুরে নিরাপদে পৌঁছেছে। তবে কোনো দূরপাল্লার বাস মেহেরপুর থেকে আজ সকালে ছেড়ে যায়নি।

নছিমন,করিমন,ইজিবাইক,রিকসা,ভ্যান,মোটরসাইকেল,টেম্পু,ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।