রাজনীতি

মেহেরপুরে ঢিলেঢালা হরতাল পালিত

By মেহেরপুর নিউজ

January 31, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জানুয়ারী: মেহেরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। মানবতাবিরোধী অপরাধে আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবি এবং বুধবার বায়তুল মোকাররমের সামনে সমাবেশের অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবার সারা দেশে এ হরতালের ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী । হরতালের কারণে জেলা শহর থেকে দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।আভ্যন্তরিণ রুটে বাস চলাচল বন্দ্ধ ছিল। তবে শহরে নছিমন, করিমন, আলগামন, আলমসাধু, ইজিবাইক,অফিসিয়াল এবং ব্যক্তিগত গাড়ি,রিকসা,ভ্যান চলাচল স্বাভাবিক ছিল।

এছাড়াও হরতালের পক্ষে-বিপক্ষে এখন পর্যন্ত কোন মিছিল-মিটিং এর সংবাদ পাওয়া যায়নি।