বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নিরুত্তাপ হরতাল পালিত

By মেহেরপুর নিউজ

February 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ফেব্রুয়ারী:

আইন শৃংখলা বাহিনীর সর্তক অবস্থানের মধ্য দিয়ে  ইসলামী সমমনা দলগুলোর  ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায়  নিরুত্তাপ ভাবে পালিত হয়েছে। হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। সকালে ছেড়ে যায়নি কাঁচামাল বহনকারী কোন ট্রাক। আভ্যন্তরিণ রুটেও বাস চলাচল বন্ধ ছিলো। তবে শহরে রিকসা, ভ্যান, ইজিবাইক, টেম্পু, আলগামন, আলমসাধু,করিমন,নছিমন সহ সরকারী এবং ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। হরতালের সমর্থনে মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর সংবাদ  পাওয়া যায়নি।শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিলো। মেহেরপুর সদর থানার ওসি জানান,হরতালকে সামনে রেখে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

করা ছিলো।