বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হরতাল চলছে

By মেহেরপুর নিউজ

December 04, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর:

মেহেরপুরে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সকাল থেকে কোনো পিকেটারদের দেখা মেলেনি।  অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, জেলার অভ্যন্তরীণ সব ক’টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা শহর থেকে কোনো দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী এবং অফিসগামী মানুষ।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, শহরের কোথাও জামায়াত শিবিরের কোনো পিকেটার মাঠে নামতে পারেনি। পুলিশ আগে থেকেই কড়া নজরদারি রেখেছে। যে কোনো নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।