মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুলাই: নিখোঁজ হওয়া শিবির নেতাকর্মীদের সন্ধানে ও কেন্দ্রীয় সভাপতিসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে শিবিরের ডাকা সারাদেশ ব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে মেহেরপুর শহরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর শহর আওয়ামীলীগ। আজ বুধবার সকালে শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলামের নেতৃত্বে বড় বাজার মোড় থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে শহর আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।