রাজনীতি

মেহেরপুরে হরতাল বিরোধী মিছিল করেছে জেলা আওয়ামীলীগ

By মেহেরপুর নিউজ

May 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি যাদবপুরস্থ এমপি কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে এমপি কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।