রাজনীতি

মেহেরপুরে হরতাল বিরোধী মিছিল করেছে শহর আওয়ামীলীগ

By মেহেরপুর নিউজ

June 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুন: জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর শহর আওয়ামীলীগ। আজ সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের সিটি ক্লিনিকের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে হোটেলবাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।বক্তব্য রাখেন,জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম সহ নেতৃবৃন্দরা।

মিছিলে শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।