বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হরিজন সম্প্রদায়ের লাশ নিয়ে বিক্ষোভ ।। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান।। জেলা প্রশাসকের হস্তক্ষেপে সৎকার

By মেহেরপুর নিউজ

June 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুন: মেহেরপুর গোভিপুরে হরিজন সম্প্রদায়ের লাশ মাটি চাপা দিতে না দেয়ায় শহরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে হরিজন সম্প্রদায়। বিক্ষোভ শেষে তারা মেহেরপুর  জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান ধর্মঘট শুরু করেছে। তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে বলে জানিয়েছের হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দরা। পরে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নির্দেশে সদর থানা পুলিশের সহায়তায় সৎকার কাজ সম্পন্ন হয়। আজ রোববার সকাল ১০ টার দিকে তারা লাশ নিয়ে এ কর্মসূচী পালন করে। হরিজন সম্প্রদায়ের নেতা শরজিৎ সাংবাদিকদের জানান ,মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হরিজন সম্প্রদায়ের পন্ডিতের মেয়ে সাধনা(১৫) শনিবার বিকালে অসুস্থজনিত কারনে নিজ বাসায় মারা যায়।

এ ঘটনায় রাত ৯ টার দিকে মৃত সাধনার লাশ গোভিপুর শ্বশানে মাটি চাপা দিতে যায়। এ সময় শ্বশানের লিজগ্রহীতা গোভিপুর গ্রামের হযরত আলী, রনজিত, ফরা এবং আনছার ফকির ইছাখালী বিজিবি ক্যাম্পের  সহায়তায় তারা লাশ মাটি চাপা দিতে বাধা দেয় এবং মৃত সাধানার স্বজনদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হরিজন সম্প্রদায়ের সদস্যরা আজ সকাল ১০ টার দিকে মেহেরপুর শহরে সাধনার লাশ নিয়ে বিক্ষোভ করে। মিছিল শেষে লাশ নিয়ে তারা মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করে। বিজিব’র ইছাখালী ক্যাম্প কমান্ডার জানান, তারা লাশ নিয়ে ক্যাম্পের জমিতে মাটি চাপা দিতে আসলে আমরা বাধা দিয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা বলেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।