মেহেরপুর নিউজ, ১১ অক্টোবর: মেহেরপুর সিডিপির উদ্যোগে নেদারল্যান্ড পামের সহযোগিতায় মেহেরপুরে হস্তশিল্প প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিডিপি মিলনায়তনে নেদারল্যান্ড পামের প্রতিনিধি প্রকৌশলী বার্নডেট ডেম হুইস প্রশিক্ষনের উদ্বোধন করেন।
এসময় মেহেরপুর সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস, কো-অডিনেটর জনপি বিশ্বাস প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।