মেহেরপুর নিউজ :
মেহেরপুরে হাবিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এসএসসি ব্যাচ ২০২৩ এর উদ্যোগে বুধবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।এ সময় সেখানে এসএসসি ব্যাচ ২০২৩ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট নয়টি দল অংশগ্রহণ করেছেন।