বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 10, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত অংশগ্রহণ করেন।