বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত

By Meherpur News

April 16, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিসের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান এবং ডা. রোমানা হেলালি জুসি।

প্রশিক্ষণে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং মাঠপর্যায়ে কর্মীদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।