বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By Meherpur News

April 21, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ খায়রুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রোমানা হেলালী জুশি, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান, আইসিটি কর্মকর্তা সুব্রত কুমার, ইপিআই সুপারভাইজার তোফাজ্জল হোসেন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দানিয়েল হোসেন রনি প্রমুখ।

সভায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।