বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিক হস্তান্তর

By মেহেরপুর নিউজ

April 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশ বিভিন্ন জায়গা হতে হারানো মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্ত করে উদ্ধার করে তাদের মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে পুলিশ সুপার এস এম মুরাদ আলী ৯ জনের নিকট তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলী প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।