মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার বারাদি হাসনাবাদ কলোনী থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে হাসনাবাদ কলোনী এলাকার কৃষকরা মাঠে যাওয়ার সময় আমিজ উদ্দিনের নার্সারীর মধ্যে ৫টি বোমা পড়ে থাকতে দেখে বারাদি পুলিশ ক্যাম্পকে খবর দেয। খবর পেয়ে বারাদি পুলিশ ক্যাম্পের টুআইসি এএস আই বিশ্বনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা গুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।