বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হাসানুজ্জামান মালেককে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

March 17, 2018

মেহেরপুর নিউজ, ১৭ মার্চ: মেহেরপুরে ফেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক অধ্যাপক হিসেবে প্রদোন্নতি পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে এএলএম জিয়াউল হক ফেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে অধ্যাপক হাসানুজ্জামান মালেককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় অন্যদের মধ্যে এএলএম জিয়াউল হক ফেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমন, ফেন্ডস ফাউন্ডেশনের সদস্য সৈয়দ এহসানুল কবীর আরিফ, আনোয়ারুল হক শাহী সেখানে উপস্থিত ছিলেন।