এক্সক্লুসিভ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভম্বর: প্রতিবন্ধি হিসাবে শনাক্ত করার নাম করে ডেকে এনে শনাক্ত না করার প্রতিবাদে মেহেরপুরের হিজড়ারা ব্যাতিক্রমধর্মী এক প্রতিবাদও বিক্ষোভ প্রদর্শন করেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি য়িনত্রনে আসে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুর প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রে ওই ঘটনা ঘটে। হিজড়ারা অভিযোগ করে বলেন,বিগত কয়েকদিন যাবৎ প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের লোকজন তাদের বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসে এবং আজ শনাক্ত করার জন্য অফিসে আসতে বলে। সে অনুযায়ী আমরা অফিসে আসলে আমাদের শনাক্ত করা হবে না বলে জানিয়ে দেয় কতৃপক্ষ। এ দিকে এ ঘটনার পরপরই হিজড়ারা ক্ষোভে ফেটে পরে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই সময় তারা দিগম্বর হয়ে অফিসের সামনে দাড়িয়ে থাকে।
খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই দুলু ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হিজড়াদের মধ্যে আনোয়ারা, লিপি, সুমি,আলিয়া, শর্মিলা, সুরভী, সন্ধ্যা, নুপুর, রুবিনা প্রমুখ উপস্থিত ছিলেন। হিজড়ারা এ সময় তাদের অবহেলা করায় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
মেহেরপুর প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডা.আব্দুল হাই বলেন,এটি কেবল মাত্র প্রতিবন্ধিদের শনাক্ত করা হচ্ছে। হিজড়াদের নয়। এ ঘটনায় সচেতন মহলের অনেকে প্রশ্ন করে বলেন তাহলে হিজড়াদের ডাকলো কারা?