বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হিফযুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

By Meherpur News

April 21, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে হিফযুল কোরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদ।

পরে জেলা পর্যায়ের হিফযুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।