বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হিরো একে মটরসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

By Meherpur News

February 25, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরে হিরো একে মটরসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

মেহেরপুর একে মটরসের স্বত্বাধিকারী মুস্তাকুর রহমান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের যশোর রিজিয়নের টেরিটোরি ম্যানেজার মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, আখতারুজ্জামান মিন্টুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।