বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হিরো শিশু-কিশোর অংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতর

By মেহেরপুর নিউজ

February 21, 2018

মেহেরপুর নিউজ, ২১ ফেব্রুয়ারী: মেহেরপুরে একে মটরর্সের উদ্যোগে মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে হিরো শিশু-কিশোর অংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, অক্সফোড কিন্ডার গার্টেনের পরিচালক জানে আলম, সাংস্কৃতিক কর্মী মীর রওশন আলী মনা, সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন একে মটরর্সের স্বাত্বাধিকার মোস্তাকুর রহমান তুষার।