বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হিসাব সহকারি পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

By মেহেরপুর নিউজ

June 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন: শুক্রবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে হিসাব সহকারি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৫৫৬ জন পরীক্ষার্থী ওই লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।