বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেনা ফ্যাশন হাউজ এন্ড বস্ত্রালয়ের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 26, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের শহীদ মিজানুর রহমান রিপন টাওয়ারে হেনা ফ্যাশন হাউজ এন্ড বস্ত্রালয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন ফিতা কেটে হেনা ফ্যাশন হাউজ এন্ড বস্ত্রালয়ের উদ্বোধন করেন। এ সময় সেখানে দু’আ করা হয়।

মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, যুবলীগ নেতা ইয়াউনুস আলী, আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।