টপ নিউজ

মেহেরপুরে হেযবুত তওহীদের কর্মী আটক

By মেহেরপুর নিউজ

February 20, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে জিয়াউর রহমান ওরফে জিয়া (৩২) নামের এক হেযবুত তাওহীদের কর্মীকে আটক করেছে পুলিশ । আটক জিয়াউর গাংনী উপজেলার বামন্দী শহরের ফজলুল হকের ছেলে।

শনিবার ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, হেযবুত তাওহীদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে শুক্রবার বিকেলে গাংনী উপজেলা শহরের একটি মসজিদে মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কাজিপুর গ্রামের হুমায়ুন কবির (৩২) ও নওদাপাড়া গ্রামের রতন আলী (২১)। তারা দু’জন ইসলামী আন্দােলন বাংলাদেশ-এর কর্মী। এ দু’কর্মী শুক্রবার সন্ধ্যায় নিশিপুর হেযবুত তাওহীদের জামে মসজিদের সামনে পৌঁছুলে, হেযবুত তাওহীদের ২০/ ২৫ জন কর্মী আতর্কিত হামলা চালায়। এ ঘটনায় হুমায়ুন কবীর বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার এজাহারভূক্ত আসামী হওয়ায় জিয়াকে আটক করা হয়।