বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইনসহ একজন আটক

By মেহেরপুর নিউজ

July 23, 2015

মেহেরপুর নিউজ, ২৩ জুলাই: মেহেরপুর শহরের কাশ্যব পাড়া থেকে ১৫ পুরিয়া হেরোইনসহ খবির নামের এক জনকে আটক করেছে পুলিশ। আটক খবির একই পাড়ার কালুর ছেলে। পুলিশ আটক করার পর সে অচেতন হয়ে পড়লে তাকে পুলিশি প্রহরায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এটিএসআই আনসারের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের কাশ্যবপাড়া থেকে ১৫ পুরিয়া হেরাইনসহ খবিরকে আটক করে। আটকের পরপরই খবির অচেতন হয়ে পড়লে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।