বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইনসহ একজন আটক

By মেহেরপুর নিউজ

February 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গোরস্থান এলাকা থেকে ২ গ্রাম হিরোইনসহ আল মামুন নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে মাদক বিরোধী অভিযানে ২৩ ফেব্রুয়ারি রাতে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গোরস্থান এলাকায় মাদক বিরোধী অভিযানে আল মামুনকে ২ গ্রাম হিরোইনসহ আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত আল মামুন রাজাপুর পাঁচ রাস্তার মোড় সানোয়ার হোসেনের ছেলে ।