মেহেরপুর নিউজ;
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ভাদু নামের এক ব্যক্তিকে আটক করেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে তাকে করা হয়। আটক ভাদু মেহেরপুর শহরের নতুন পাড়ার রুস্তম আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির এসআই মাহাতাব এর নেতৃত্বে মেহেরপুর সদর থানাধীন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর থেকে ভাদুকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ছয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।