মেহেরপৃুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ লালন ও বাচ্চু মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার রাতে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক লালন মেহেরপুর শহরের নতুন পাড়ার আবুল কাশেমের ছেলে এবং বাচ্চু মিয়া সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে ।
গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে লালুন ও বাচ্চু মিয়া কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কুড়ি গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।