বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

June 13, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ জাফর ইকবাল, ও খন্দকার আমিরুল ইসলাম মিঠু নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জাফর ইকবাল শহরের ক্যাশবপাড়ার গোলাম হোসেনের ছেলে এবং মিঠু একই এলাকার আহমদ উল্লাহ ছেলে। মেহেরপুর ডিবির এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।