অন্যান্য

মেহেরপুরে হেরোইনসহ ২ যুবক আটক

By মেহেরপুর নিউজ

August 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ আগষ্ট: মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইন সহ বাদল ও নজবুল নামের ২ যুবককে আটক করেছে। শনিবার সকালে পৌর এলাকার দিঘীরপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ।

জানা গেছে, গোপন সংবাদে সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এ এস আই বাবুলের নেতৃত্বে দিঘীরপাড়া গ্রাম থেকে দিঘীর পাড়ার আব্দুল গণির ছেলে নজবুল এবং মেহেরপুর শহরের মন্ডলপাড়ার আনোয়ারের ছেলে বাদলকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।