বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

February 22, 2020

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী  অভিযানে ৫ গ্রাম হেরোইন ও  ২০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ বিদ্যুৎ (৪০) নামের একজনকে আটক করেছে  ডিবি পুলিশ। মোঃ বিদ্যুৎ কাজিপুর হাজী পাড়ার মৃত আঃ আজিজের ছেলে।

শুক্রবার দিবাগত  রাত ২ টার দিকে তাকে আটক করে তার নিকট থেকে ০৫ গ্রাম হেরোইন এবং ২০ পিছ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। মেহেরপুর ডিবি অফিসার ইনচাজ (ওসি) রবিউল ইসলাম জানান, কাজিপুর হাজী পাড়া দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল  ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ বিদ্যুৎ  নামের একজনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ৫ গ্রাম হেরোইন ও  ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আজ শনিবার  মোঃ বিদ্যুৎ বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।