বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

November 23, 2013

মেহেরপুর নিুউজ ২৪ ডট কম,২৩ নভেম্বর: মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আজ শনিবার দুপুরের দিকে মেহেরপুর ডিবি পুলিশের এস আই বাবুল আক্তারের নেতৃত্বে মেহেরপুর পৌর এলাকার দিঘীরপাড়ার রেজাউলের ছেলে ইদ্রিসকে বাড়ি থেকে আটক করে।ওই সময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।