বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইন সহ এক মাদক ব্যাবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

September 08, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে হেরোইন সহ নয়ন ইসলাম নামের এক মাদক ব্যাবসায়ী আটক। বুধবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে নয়ন ইসলামকে আটক করা হয়। আটক নয়ন ইসলাম মেহেরপুর শহরের বোষপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অভিযান চালান। এসময় নয়ন ইসলামকে আটক করার পর তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।