বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

June 22, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১শ গ্রাম হেরোইন সহ মো: মিয়ারুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার নূরপুর বাজার এলাকা থেকে মিয়ারুল ইসলাম আটক করা হয়। আটক মিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ একটি দল নুরপুর বাজার এলাকায় অভিযান চালান।

এ সময় মিয়ারুল ইসলামকে আটক করার পর তার নিকট থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।