বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেরোইন সহ জনি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

August 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগস্ট: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রাম থেকে ৯ গ্রাম হেরোইন সহ জনি (২০) নামের এক হেরোইন বিক্রেতা কে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য ৯হাজার টাকা বলে জানান ডিবি পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায়  মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে পুলিম জানিয়েছে। ডিবির ওসি ফারুক হোসেন মেহেরপুর নিউজকে বলেন,আটক জনি এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মেহেরপুর পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। সোমবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালায়। পুলিশ গ্রামের আজিমুদ্দিনের ইটভাটার সামনে থেকে হেরোইন বেচা কেনার সময় মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার ইউনুছের ছেলে জনি কে ৯ গ্রাম হেরোইন সহ আটক করে।