বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 18, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্মজীবী ল্যাকটেটিং সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থ বছরের ভাতা প্রাপ্ত উপকার ভোগীদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তন এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নীলা আফিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম।