বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হেলথ ফাউন্ডেশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

By মেহেরপুর নিউজ

March 23, 2018

মেহেরপুর নিউজ, ২৩ মার্চ: মেহেরপুর সদর উপজেলার যাদবপুর হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার বামনপাড়া গ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বামন পাড়ায় এ মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।

হেলথ ফাউন্ডেশনের পরিচালক দিলারা পারভিন উপস্থিত থেকে ঔষধ বিতরণ করেন। এসময় বিভিন্ন এলাকার দুই শতাধিক রোগিকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা ও ঔষধ গ্রহন করেন।