মেহেরপুর নিউজ:
মেহেরপুরে হোমিওপ্যাথি চিকিৎসা পরিবারের “নিজেরা শিখি” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর হোমিওপ্যাথি ডাক্তারদের চিকিৎসা ব্যবস্থা ভালো করার লক্ষ্যে শিক্ষা উন্নয়ন সেবা এই স্লোগানে “নিজেরা শিখি” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমিওপ্যাথি ডাঃ সাদিকুজ্জামান, ডাঃ আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ ইয়াসিন আলী, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ এম এ আজিজ, ডাঃ এস এম জাহাঙ্গীর, সভাপতি ডাঃ সাদিক উজ্জামানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।