মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে হ্যান্ডবলে কামদেবপুর মাধ্যমিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ লাভ করেছে। আজ মঙ্গলবার বিকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় ৫-২ সেটে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।