বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হ্যান্ডবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 10, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুরে জেলা ক্রীড়া অফিস হ্যান্ডবল টুর্নামেন্টের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে সোমবার দুপুরের দিকে জেলা ক্রীড়া অফিস মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ক্রীড়া অফিস হ্যান্ডবল টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়। চলতি মাসের শেষ দিকে ৮টি দল নিয়ে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া অফিস হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।