মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডের আজকের খেলায় যাদবপুর তরুন সংঘ ২ উইকেটে জয়লাভ করেছে। বিজয়ী দলের সালাম ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে। আজ শনিবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ব্যাট করতে নেমে ক্রিয়েটিভ ক্রীড়া চক্র ২৭ ওভার ১বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে।দলের পক্ষে সবোর্চ্চ্ ৮৫ রান সংগ্রহ করে তাহারুল। জবাবে,যাদবপুর তরুন সংঘ ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৫ বল খেলে ৮ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে।