মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগ শুরু হচ্ছে আগামি ১৬ ফেব্রুয়ারী। জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে ৩২ দল এ লীগে অংশ নেবে। গ্রপ গুলো হচ্ছে-আম,জাম ,কাঠাল,কলা, লিচু পেয়ারা ,জলপাই ও জামরুল। উদ্ভোধনী দিনের খেলাই অংশ গ্রহন করবে আম গ্রুপের ভেনাস স্পোটিং ক্লাব বনাম ঝাউবাড়িয়া সত্যসন্ধ্যা ক্লাব।১ম রাউন্ডের খেলা ১৬ ফেব্রুয়ারী শুরু হয়ে চলবে ৮এপ্রিল পর্যন্ত। ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ২য় রাউন্ডে চলবে নক আইট পর্ব । ১৫ ও ১৬ এপ্রিল হবে সেমিফাইনাল এবং ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।টুর্নামেন্টের সকল খেলা অনুষ্ঠিত হবে মেহেরপুর ষ্টেডিযাম মাঠে। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, ৮টি গ্রুপের মধ্যে আম গ্রুপে আছে ভেনাস স্পোটিং ক্লাব, গাংনী ফিউচার ক্রিকেট ক্লাব, ঝাউবাড়িয়া সত্যসন্ধ্যা ক্লাব, খোকসা যুব সংঘ ক্লাব, জাম গ্রপে দারিয়াপুর পাবলিক ক্লাব, মেহেরপুর ক্লাসিক ক্রিকেট ক্লিনিক, দফরপুর সততা ক্লাব, শহীদ রফিক স্মৃতি সংঘ, কাঁঠাল গ্রুপে আমঝুপি পাবলিক ক্লাব, মোহামেডান ক্লাব, মরহুম গোলাম রহমান স্মৃতি সংঘ, ইছাখালি অলস্টার ক্লাব, কলা গ্রুপে গাংনী তরুন সংঘ, মেহেরপুর যুব স্পোটিং সংঘ, নেপোলি ক্লাব, রাজনগর শাপলা ক্লাব, লিচু গ্রুপে বুড়িপোতা সবুজ সংঘ, কোলা ইলেভেন স্টার, বন্দর যুব স্পোটিং ক্লাব, মেহেরপুর সংগ্রাম ক্রিড়া চক্র, পেয়ারা গ্রুপে একতা সংঘ ক্রীড়া চক্র, যাদবপুর তরুন সংঘ, মোমিনপুর ডায়মন্ড ক্লাব, ক্রিয়েটিভ ক্রীড়া চক্র, জলপাই গ্রুপে আমঝুপি ক্রীড়া একাদশ, বিশ্বাস মটরস, মুজিবনগর শাপলা স্বেছাসেবী, কুতুবপুর নিউ মডেল ক্লাব এবং জামরুল গ্রুপে চাঁদবিল শেরেবাংলা ক্লাব, বামনপাড়া বটতলা একাদশ, স্বাধীন বাংলা ক্রীড়া চক্র এবং নিউ জেনারেশন ক্রিকেট ক্লাব। মেহেরপুর জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির আহবায়ক হাসানুজ্জামান হিলোন মেহেরপুর নিউজকে বলেন, ১ম বিভাগ ক্রিকেট লীগের সমস্ত প্রস্তুতি শেষ ।সব কিছু ঠিক থাকলে যথা সময়ে খেলা শুরু করতে পারবেন বলে তিনি জানান।