খেলাধুলা

মেহেরপুরে ১ম বিভাগ ক্রিকেটে নিউ জেনারেশন ক্রিকেট ক্লাব ৬ উইকেটে জয়লাভ করেছে

By মেহেরপুর নিউজ

March 20, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় স্বাধীনবাংলা ক্রীড়া চক্রকে ৬ উইকেটে হারিয়ে নিউ জেনারেশন ক্রিক্রেট ক্লাব জয়লাভ করেছে। আজ বুধবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে স্বাধীন বাংলা ক্রীড়া চক্র ১৮ওভার ৫ বলে সব কয়টি ইউকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে।দলের পক্ষে ইয়াছিন ২৪ রান সংগ্রহ করে। জবাবে নিউ জেনারেশন ক্রিক্রেট ক্লাব জয়ের টার্গেটে  ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলে  ৪ ইউকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে জয়লাভ করে । দলের পক্ষে হাসান সর্বোচ্চ ২৮ রান সংগ্রহ করে। খেলায় বিজয়ী দলের সামাদুল ১৫ রান এবং ২ ইউকেট সংগ্রহ করায় ক্রিকেট উপ কমিটি তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করেছে।