মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল: আমঝুপি পাবলিক ক্লাবের ক্রিকেটার লিটনের বিধ্বংসী বোলিং তান্ডবে ধরাশায়ী হয়েছে ইছাখালী অল ষ্টার ক্লাব। মাত্র ৫২ রানে অলআউট হয়ে আমঝুপি পাবলিক ক্লাবের কাছে পরাজিত হয়েছে দলটি। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় ইছাখালী অল ষ্টার ক্লাবকে ২৫২ রানে পরাজিত করেছে আমঝুপি পাবলিক ক্লাব। আজ বুধবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি পাবলিক ক্লাব নির্ধারিত ৩০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে।দলের পক্ষে লিয়ন ৮৮ রান এবং লিটন ৪৭ রান সংগ্রহ করে। জবাবে,বিরতীর পর ইছাখালী অল ষ্টার ক্লাব ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দলের বোলার লিটনের বোলিং তান্ডবে ১০ ওভার ৩ বলে ৫২ রানেই গুটিয়ে যায়। বিজয়ী দলের লিটন ৪৭ রান এবং ৬ উইকেট সংগ্রহ করায় তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করেছে ক্রিকেটে উপ কমিটি।