মেহেরপুর নিউজ,১৪ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটের উদ্বোধনী খেলায় বিশ্বাস ক্রীড়া চক্র জয়লাভ করেছে। খেলায় বিশ্বাস ক্রীড়া চক্র ৬ উইকেটে সরকারী শিশু পরিবারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে শিশু পরিবার ৩৪ ওভার ৩ বলে ১৩৪ রান করে সবাই আউট হয়ে যায়। আজাদ দলের পক্ষে ৪০ রান সংগ্রহ করে। বিশ্বাস ক্রীড়া চক্রের পক্ষে জিল্লু ,অনিমেষ ও লর্ড ২ টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে বিশ্বাস ক্রীড়া চক্র ১৪ ওভার ৪ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে যায়। মাহমুদুল দলের পক্ষে ৫৬ ও জিকো ৩২ রান করে।